Posts

Showing posts from October, 2019

ভারত পশ্চিমাদের আগে গণিতে যেভাবে বিপ্লব ঘটিয়েছে

Image
পশ্চিমাদের থেকে বহু শতাব্দী আগেই গণিতের অবিশ্বাস্য সব আবিষ্কার করেছিল ভারতীয় গণিতবিদরা। চীনের মতো, ভারত অনেক আগে থেকেই "দশমিক" ব্যবহারের সুবিধা খুঁজে পায়। এবং তারা তৃতীয় শতক থেকে এই দশমিক ব্যবহার করে আসছে।  তারা কীভাবে দশমিক পদ্ধতি খুঁজে পেয়েছে সেটা জানা যায়নি। তবে জানা গেছে যে তারা এই পদ্ধতিটি পরবর্তীতে আরও পরিমার্জন এবং নিখুঁত করে তোলে।  তাদের দেখানো নিয়মে আমরা এখনও সংখ্যার অবস্থান বুঝতে একক, দশক, শতক, সহস্র পদ্ধতি ব্যবহার করি।  এছাড়া বিশ্বব্যাপী ব্যবহৃত এক থেকে নয় পর্যন্ত সংখ্যার ভিত্তি স্থাপন এবং নতুন একটি সংখ্যা, শূন্য-এর উদ্ভাবন হয়েছে ভারত থেকেই।  ভারতের গোয়ালিয়র দুর্গের অভ্যন্তরে একটি ছোট মন্দিরের দেয়ালে শূন্য সংখ্যা ব্যবহারের প্রথম চিহ্ন পাওয়া যায়। শূন্য: কাগজে কলমে নবম শতক থেকে শূন্য ব্যবহারের কথা বলা হলেও এটি তারও শত শত বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে বলে ধারণা করা হয়।  মধ্য ভারতের গোয়ালিয়র দুর্গের ভেতরের একটি ছোট মন্দিরের দেয়ালের ওপর এই অদ্ভুত সংখ্যাটি লিখিত অবস্থায় পাওয়া যায়।  শূন্য সংখ্যাটি সামনে আনার কারণে ভারতের এই অঞ্চলটি...