Posts

Showing posts from February, 2019

বাস্তব সংখ্যা ও এর শ্রেণিবিভাগ

Image
বাস্তব সংখ্যা ( Real Number ) সূচনা ( Introduction )   গণিতে আমরা সাধারণত পাটিগণিত , বীজগণিত , জ্যামিতি , স্থানাঙ্ক জ্যামিতি এবং ত্রিকোণমিতি সম্পর্কে শিখেছি। এদের মধ্যে বিষয়গত কিছু পার্থক্য থাকলেও এইসব বিষয়ের আলোচনা মূলত সংখ্যা ও গণিতের মূলত চারটি প্রক্রিয়াকে ( অর্থাৎ যোগ , বিয়োগ ,গুণ এবং ভাগ ) ভিত্তি করে গড়ে উঠেছে। কলনবিদ্যায় সংখ্যা ও চারটি মূলগত প্রক্রিয়া ছাড়াও নতুন ধারণা ( অসীম , অপেক্ষক ও সীমার ধারণা ) প্রয়োগ করা হয়। এই নতুন মূলগত ধারণা গুলি একটি সংখ্যাশ্রেণিকে ভিত্তি করে গড়ে উঠেছে। এই সংখ্যাশ্রেণিকে  বাস্তব সংখ্যাশ্রেণি  বলা হয়। এই সংখ্যা শ্রেণির সাহায্যে যেকোনো দৈর্ঘ্য পরিমাপ সম্ভব এবং এর মধ্যে গণিতের মূলত চারটি প্রক্রিয়া ( অর্থাৎ যোগ , বিয়োগ , গুণ ও ভাগ ) প্রয়োগ করা যায় ও প্রক্রিয়াগুলির সাপেক্ষে সংখ্যশ্রেণিটি বদ্ধ ( closed ) , অর্থাৎ প্রক্রিয়াগুলির প্রয়োগে যে ফল পাওয়া যায় তা ওই সংখ্যশ্রেণির অন্তর্গত হয়।     সংখ্যা ( Number )    উচ্চতর গণিতে সংখ্যা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এখানে আমরা শুধুমাত্র কলনবিদ্...