প্রমাণ কর যে √5 এবং √7 একটি অমূলদ সংখ্যা
প্রতিজ্ঞাঃ √5 একটি অমূলদ সংখ্যা।
সমাধানঃ
আমরা জানি, 4 < 5 < 9
বা, √4 < √5 < √9
বা, 2 < √5 < 3
সুতরাং, √5 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট।
অতএব, √5 পূর্ণ সংখ্যা নয়।
সুতরাং, √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
যদি, √5 মূলদ সংখ্যা হয় তবে,
ধরি, √5 =
; যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং q > 1
বা,
[বর্গ করে]
বা,
[উভয়পক্ষকে q দ্বারা গুন করে]
স্পষ্টত, 5q পূর্ণ সংখ্যা। কিন্তু,
পূর্ণ সংখ্যা নয় কারণ, p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1
সুতরাং, 5q এবং
সমান হতে পারে না, অর্থাৎ, 5q ≠
.
সুতরাং, √5 এর মান
আকারের কোনও সংখ্যাই হতে পারে না।
অর্থাৎ, √5 ≠
.
সুতরাং, √5 মূলদ সংখ্যা নয়।
কিছু গুরুত্বপূর্ণ কৌশলঃ
এই প্রতিজ্ঞা প্রমাণে, প্রথম লাইন কীভাবে শুরু করা যেতে পারে? কৌশল হলঃ যেহেতু √5একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, তাই এক্ষেত্রে, মনে মনে √ বাদ দিয়ে শুধুমাত্র 5সংখ্যাটি বিবেচনা করতে হবে। এরপর 5 এর ঠিক আগের ও পরের বর্গ সংখ্যা চিন্তা করতে হবে। নিচে বর্গ সংখ্যার নামতা দেয়া হলও...
1 x 1 = 1
2 x 2 = 4
3 x 3 = 9
4 x 4 = 16
5 x 5 = 25
6 x 6 = 36
… ইত্যাদি
দেখা যাচ্ছে, 5 এর ঠিক আগের ও পরের বর্গ সংখ্যা 4 ও 9.
তাহলে প্রথম লাইন আমরা শুরু করবো, 4 < 5 < 9 এভাবে...
যদি, √11 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে, তাহলে প্রথম লাইনটি হবে,
9 < 11 < 16
প্রতিজ্ঞাঃ √7 একটি অমূলদ সংখ্যা।
সমাধানঃ
আমরা জানি, 4 < 7 < 9
বা, √4 < √7 < √9
বা, 2 < √7 < 3
সুতরাং, √7 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট।
অতএব, √7 পূর্ণ সংখ্যা নয়।
সুতরাং, √7 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
যদি, √7 মূলদ সংখ্যা হয় তবে,
ধরি, √7 =
; যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং q > 1
বা, 7 =
[বর্গ করে]
বা,
[উভয়পক্ষকে q দ্বারা গুন করে]
স্পষ্টত, 7q পূর্ণ সংখ্যা। কিন্তু,
পূর্ণ সংখ্যা নয় কারণ, p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1
সুতরাং, 7q এবং
সমান হতে পারে না, অর্থাৎ, 7q ≠
.
সুতরাং, √7 এর মান
আকারের কোনও সংখ্যাই হতে পারে না।
অর্থাৎ, √7 ≠
.
সুতরাং, √7 মূলদ সংখ্যা নয়।

Comments
Post a Comment